হবিগঞ্জে অর্ধশতাধিক মোটরসাইকেল আটক
হবিগঞ্জ প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে হবিগঞ্জে বিভিন্ন অভিযোগে প্রায় অর্ধশতাধিক মোটরসাইকেল আটক করা হয়েছে।
সোমবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ মোটরসাইকেলগুলো আটক করা হয়।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ শহরের বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করছে। এ সময় বৈধ কাগজপত্র না থাকা ও গভীর রাতে মোটরসাইকেল চলাচলসহ বিভিন্ন কারণে প্রায় অর্ধশতাধিক সাইকেল আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, আগামী ৩১ তারিখ পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। তবে নির্বাচনের পরিবেশ-পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
Related News
হবিগঞ্জে ২০ হাজার টাকা আত্মসাত করতে নিজ বোনকে খুন
বৈশাখী নিউজ ডেস্ক: পাওনা ২০ হাজার টাকা ফেরত না দিয়ে আত্মসাত করতে বোনকে ছুরিকাঘাতে হত্যারRead More
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More



Comments are Closed