সিলেট কর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা কর আইনজীবী সমিতির ২০১৯ ইংরেজি সনের কার্যকরী কমিটির নির্বাচন ২৪ ডিসেম্বর সোমবার অনুষ্ঠিত হয়েছে।
সমিতির হাউজিং এস্টেটস্থ কার্যালয়ে সকাল ৯টা থেকে বিরতীহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়।
ভোট গ্রহণ চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন সিলেট কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার পংকজ লাল সরকার, সাহেদ আহমেদ চৌধুরী, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এডভোকেট এ.এফ মোঃ রুহুল আনাম চৌধুরী মিন্টু, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ লালা, সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আব্দুল কুদ্দুস, সিলেট স্টেশন ক্লাবের সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম প্রমুখ।
ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার এডভোকেট মুহাম্মদ ফজলুর রহমান শিপু।
ঘোষিত ফলাফলে নির্বাচিতরা হলেন সভাপতি- মোঃ আবুল ফজল, সহ-সভাপতি সমর বিজয় সী শেখর, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলীম পাঠান, কোষাধ্যক্ষ মোঃ হাছনু চৌধুরী নির্বাচিত হয়েছেন। বাকী ১১টি পদে বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিতরা হচ্ছেন- যুগ্ম সম্পাদক পরীক্ষিত এন্দ, সমাজকল্যাণ সম্পাদক মিন্টু চন্দ্র রায়, পাঠাগার সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান, সদস্য সুপ্রিয় চক্রবর্তী, মোঃ আবিদ আলী চৌধুরী, মোঃ শফিকুর রহমান, স্বপন কুমার দাস, মৃত্যুঞ্জয় ধর ভোলা, মোঃ খায়রুল ইসলাম চৌধুরী, সুজিত কুমার বৈদ্য, ইকবাল আহমদ চৌধুরী।
সহকারী নির্বাচন কমিশনার হিসেবে কাজী আরিফুল হাসান আরিফ, প্রভাত চন্দ্র দেবনাথ দায়িত্ব পালন করেন।
নির্বাচন কমিশনার এডভোকেট মুহাম্মদ ফজলুর রহমান শিপু সুষ্ঠু ও সুন্দর ভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি নতুন কমিটির গতিশীল নেতৃত্বে সমিতির কার্যক্রম আরো বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
Related News
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More
সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথম সফরে এসেই হযরত শাহজালাল (রহ.) ওRead More



Comments are Closed