Main Menu

সিলেটে ছাত্রদল নেতা কৃষ্ণ ঘোষ গ্রেফতার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর শাহী ঈদগাহ থেকে ছাত্রদলের এক নেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক কৃষ্ণ ঘোষ সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক।

রোববার (২৩ ডিসেম্বর) রাত ৮টার দিকে নগরীর শাহী ঈদগাহ থেকে তাকে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শী ও ছাত্রদল সুত্রে জানা যায়, সন্ধ্যা থেকে শাহী ইদগাহ এলাকায় প্রচারণা চালাচ্ছিল ছাত্রদলের কর্মীরা। রাত ৮ টার দিকে হঠাৎ ডিবি পুলিশের একটি দল এসে কৃষ্ণকে তুলে নিয়ে যায়। পরে রাতে তাকে কোতয়ালী থানায় একটি নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম মিয়া তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed