মানবজমিনের কানাইঘাট প্রতিনিধি বাবুল আহমদ আর নেই
কানাইঘাট প্রতিনিধি : কানাইঘাট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য ও দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি বাবুল আহমদ আর নেই। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্নালিল্লাহি…..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী ২ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার জুমার নামাজের পর নন্দিরাই জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে গ্রামের পঞ্চায়েত কবরস্থানে দাফন করা হবে।
কানাইঘাট পৌরসভার নন্দিরাই গ্রামের মৃত বশির আহমদের ছেলে সাংবাদিক বাবুল আহমদ দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনী রোগে ভুগছিলেন। তার শারিরীক অবস্থার অবনতি ঘটলে গত বুধবার রাতে প্রথমে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকরা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
কানাইঘাটের সাবেক সংবাদ পত্রের এজেন্ট বাবুল আহমদ দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সাথে জড়িত ছিলেন। তিনি তার কর্মজীবনে দৈনিক আজকের কাগজ ও সিলেট থেকে প্রকাশিত দৈনিক মানচিত্র পত্রিকার কানাইঘাট উপজেলা প্রতিনিধির দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি জাতীয় দৈনিক মানব জমিন পত্রিকার কানাইঘাট প্রতিনিধি হিসাবে কর্মরত ছিলেন। সাংবাদিক বাবুল আহমদ কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা যুগ্ম সম্পাদক ও সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।
বিভিন্ন মহলের শোক: এদিকে সাংবাদিক বাবুল আহমদের মৃত্যুর সংবাদে কানাইঘাটের কর্মরত সাংবাদিকসহ সর্ব মহলে শোকের ছায়া নেমে এসেছে। প্রেসক্লাবের সিনিয়র সদস্য সাংবাদিক বাবুল আহমদের মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে গভীর শোক প্রকাশ করেছেন কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম.এ হান্নান, সাপ্তাহিক সিলেট আওয়াজ পত্রিকার উপদেষ্টা কানাইঘাট পৌর আ’লীগের আহ্বায়ক জামাল উদ্দিন, ক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান সুহেল, এনামুল হক, মো. এখলাছুর রহমান, বর্তমান সভাপতি শাহজাহান সেলিম বুলবুল, সহ-সভাপতি আব্দুর রব, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ সম্পাদক মো. আব্দুন নুর, কোষাধক্ষ্য মিছবাহুল ইসলাম চৌধুরী, ক্রীড়া সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহবুবুর রশীদ, সিনিয়র সদস্য এড. ময়নুল হক বুলবুল, কুহিনুর চৌধুরী, কাওছার আহমদ, আলা উদ্দিন, আমিনুল ইসলাম, শাহীন আহমদ, জসিম উদ্দিন, তাওহিদুল ইসলাম, ওলিউর রহমান নাছিম, মুমিন রশীদসহ কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed