সুনামগঞ্জে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার জামালগঞ্জে পণ্যের গায়ে উৎপাদনের মেয়াদ উত্তীর্ণ তারিখ না থাকায় মোবাইলকোর্ট এর মাধ্যমে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে র্যাব-৯ ভ্রাম্যমান আদালত। বুধবার এ অভিযান চালানো হয়।
আভিযানে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানাধীন সাচনা বাজার এলাকায় শারমিন বেকারীর মালিক আবু মূসাকে ২০ হাজার টাকা, হৃদয় বেকারী এন্ড কনফেকশনারীর মালিক জীবন রায়কে ১০ হাজার টাকা, মা বেকারীর মালিক মোঃ রইছ উদ্দিনকে ৫ হাজার টাকা, আরব বেকারীর মালিক আবুল হাসানকে ১০ হাজার টাকা এবং ভৈরব বেকারীর মালিক মোঃ নুরু উদ্দিনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান জানান, ৫ প্রতিষ্ঠানকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে।
Related News
সুনামগঞ্জে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করতেRead More
সুনামগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণকাজে অনিয়ম এবং নিম্নমানেরRead More



Comments are Closed