রামপালে বাস উল্টে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: বাগেরহাটের রামপালে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়লে চালকের সহকারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বুধবার রাতে রামপাল উপজেলার সোনাতুনিয়া এলাকার খুলনা-মংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- বাগেরহাটের রামপাল উপজেলা পেড়িখালী গ্রামের আবু তাহেরের ছেলে ফেরদৌস এবং মোংলা পৌরসভার মাদরাসা সড়কের সরোয়ার হোসেনের ছেলে মো. কামরুল।
খুলনা ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. রেজাউল করিম বলেন, বুধবার রাতে ঢাকা থেকে মোংলার উদ্দেশ্যে ছেড়ে আসা আল আরাফাত পরিবহনের বাসটি সোনাতুনিয়া এলাকায় পৌঁছানোর পর চালক নিয়ন্ত্রণ হারান। তাতে বাসটি রাস্তার ওপরে উল্টে যায় এবং ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।
তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা।
হাইওয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
Related News
নড়াইলে মাদকাসক্ত ছেলের হাতে পিতা খুন
বৈশাখী নিউজ ডেস্ক: নড়াইলের লোহাগড়ায় মাদকাসক্ত ছেলের বঁটির কোপে ঘটনাস্থলেই পিতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫Read More
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনার ডুমুরিয়ায় দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ী তরিকুল ইসলাম (৩৫) নামে এক যুবকRead More



Comments are Closed