জাতীয় প্রেসক্লাবকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: জাতীয় প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনসহ সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।
বুধবার এক অভিনন্দন বার্তায় সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ ও সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল বলেন- দেশের সর্বস্তরের সাংবাদিকদের আশা ভরসার স্থান, সাংবাদিক সমাজের দাবি-দাওয়া আদায়ের নেতৃত্ব দানকারী শীর্ষ সংগঠন জাতীয় প্রেসক্লাব নির্বাচনে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির বিজয় হয়েছে। বিজয়ের মাসে এ বিজয়ের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত থাকল।
সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, জাতীয় প্রেসক্লাবের নেতারা শুধু রাজধানীকেন্দ্রীক সাংবাদিকদের কল্যাণে কাজ করবেন না, তারা দেশের প্রত্যন্ত অঞ্চলের সাংবাদিকদের দিকে নজর দেবেন। তাদের দুর্দিনে অতীতের ন্যায় পাশে দাঁড়াবেন।
অভিনন্দনবার্তায় জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ জাতীয় প্রেসক্লাবের নতুন নেতৃত্বের প্রতি শুভকামনা জ্ঞাপন করেন। আগামী দিনগুলোতে সিলেট জেলা প্রেসক্লাবের প্রয়োজনে পাশে থেকে সহযোগিতার আহবান জানান।
প্রসঙ্গত, ১৮ ডিসেম্বর মঙ্গলবার দিনব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে জাতীয় প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন হয়। এতে মুক্তিযুদ্ধের স্বপক্ষের (সাইফুল-ফরিদা) প্যানেল মোট ১৭টি পদের মধ্যে ১৩টিতে বিজয় পেয়েছে। বাকি ৩টি সদস্য পদে অন্য প্যানেলের প্রার্থীরা ও ১টি সদস্যপদে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed