প্যারিসে খন্দকার মুক্তাদিরের সমর্থনে সভা
এনায়েত হোসেন সোহেল,প্যারিস, ফ্রান্স থেকে: আসন্ন সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে প্যারিসে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ ডিসেম্বর) বিকেলে স্থানীয় ক্যাথসীমাস্থ সোনার বাংলা রেষ্টুরেন্টের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।ফ্রান্সে বসবাসরত সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিপুল সংখ্যক ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সিলেট জেলা ছাত্রদল নেতা সৈয়দ জালাস উজ্জামানের সভাপতিত্বে ও ছাত্রদল নেতা শোয়েব আহমদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফ্রান্স বিএনপির সাবেক সভাপতি এম সাইফুর রহমান ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি শেখ নুরুল ইসলাম , সিলেট জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক গোলাম মাহমুদ আজম, কোম্পানীগঞ্জ ছাত্রদলের সাবেক আহবায়ক আবু সালেহ শামীম,মহানগর ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক জামিল আহমদ তালুকদার , মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক কফিল আহমদ ।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,সিলেট জেলা ছাত্রদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আল আমিন , আক্তার আহমদ,জসিম আহমদ,সায়েম আহমদ,আজাদ আহমদ,সায়েদ আহমদ,জুয়েল আহমদ,জাহেদ আহমদ,আশরাফ আহমদ,আনসার আহমদ জুয়েল,সামাদ হোসেন,সায়েম আহমদ,জুয়েল আহমদ,রাতুল হাসান জিসাদ,রুবেল আহমদ,আলী আকবর জুয়েল,লায়েক আহমদ,ফাহিম আহমদ,শাহেদ আহমদ,মখসুদ আহমদ,মুমিত আহমদ,মাছুম আহমদ,রিমন মিয়া প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সমগ্র বাংলাদেশে জোটের নেতাকর্মীদের ওপর হয়রানির মাত্রা বেড়ে গেছে।প্রতিনিয়ত ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, হামলা হয়রানি করা হচ্ছে । এসব মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে । কিন্তু বর্তমান সরকারের নির্যাতনে ভয় না পেয়ে পিছু না হঠে জোটের প্রার্থীদের বিজয়ী করতে সারাদেশে দলের নেতা কর্মীরা কাজ করে চলেছেন। তেমনিভাবে সিলেট -১ আসনে খন্দকার আব্দুল মুক্তাদীরকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। বক্তারা এ সময় সকল প্রকারের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
Related News
জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে নরসিংদীর যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে ছাদ থেকে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নামারRead More
সৌদিতে রান্না নিয়ে ঝগড়া, সিলেটের এক প্রবাসী খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে রুমমেটের সঙ্গে রান্না নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে সিলেটেরRead More



Comments are Closed