নেতাকর্মীদের হয়রানি ও পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: নেতাকর্মীদের ধরপাকড়-হয়রানি ও ধানের শীষের পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ করেছেন সিলেট-১ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট সমর্থিত বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদীর।
রবিবার (১৬ ডিসেম্বর) সকালে নগরীর আম্বরখানাস্থ তার প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে খন্দকার মুক্তাদীর এ অভিযোগ করেন।
মুক্তাদীর আরও অভিযোগ করেন, টুলটিকর ও খাদিমপাড়া ইউনিয়নে তাদের নির্বাচনী পোস্টার ছিড়ে ফেলা হয়েছে। পুলিশ সর্বোচ্চ শক্তি দিয়ে ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দকে দমনে ব্যস্ত রয়েছে। নেতাকর্মীদের বাসায় না পেয়ে স্বজনদের সাথে দুর্ব্যবহার করছে-তাদোরকে ধরে নিয়ে যাচ্ছ।
তিনি আরও জানান, নির্বাচনী এলাকার প্রতিটি থানায় ছাত্রদল নেতাদের গ্রেফতার করতে ছাত্রলীগ সহযোগিতা করছে। পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করারও আহ্বান জানান তিনি।
শাহপরান থানার ওসি সীমা ছাড়িয়ে যাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। তিনি বলেন, নেতা-কর্মীদের দমন পীড়ন বন্ধ না হলে তারা সংশ্লিষ্টদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আবেদন করতে বাধ্য হবেন।
সংবাদ সম্মেলনে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমসহ ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেটের রাজনৈতিক সম্প্রীতি রক্ষায় সবাইকে সংবেদনশীল হওয়ার আহ্বান জানান।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed