পোষ্টারে ছেয়ে গেছে বিশ্বনাথ
মো. আবুল কাশেম, বিশ্বনাথ থেকে : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আর প্রার্থীরা প্রতীক পাওয়ার পরপরই পোষ্টার লাগানোর প্রতিযোগিতা শুরু করেন। উপজেলা সদরে ছেয়ে গেছে পোষ্টার। গত জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে অনেক বেশী উৎসাহ-উদ্দিপনা শুরু হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে। এবার সিলেট-২ আসনে সংসদ নির্বাচনে ৭জন প্রার্থী লড়ছেন।
গত সোমবার সকালে জেলা রির্টানিং অফিসার কার্যালয়ে থেকে প্রতিক পেলেন-মহাজোটের প্রার্থী কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব বর্তমান সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া (লাঙ্গল প্রতিক), ‘নিখোঁজ’ ইলিয়াস আলীর স্ত্রী বিএনপি চেয়াপার্সনের উপদেষ্ঠা তাহসিনা রুশদীর লুনা (ধানের শীষ প্রতিক), গণফোরামের মোকাব্বির খান (উদীয়মান সূর্য প্রতিক), খেলাফত মজলিসের মুনতাসির আলী (দেয়াল ঘড়ি প্রতিক), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের মুশাহিদ খান (টেলিভিশন প্রতিক), ন্যাশনাল পিপলস পার্টির মনোয়ার হোসেন (আম প্রতিক), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা আমির উদ্দিন (হাতপাখা প্রতিক)। প্রতিক পাওয়া প্রার্থীরা প্রচার-প্রচারনায় অংশগ্রহন শুরু করেন। প্রতিক পাওয়ার পরপরই প্রার্থীরা ভোটের মাঠে কোমর বেধে নেমেছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা নিয়ে গঠিত সিলেট-২ আসনে মোট ভোটার ২ লাখ ৮৬ হাজার ৪০৩ জন। তন্মধ্যে নারী ভোটার ১ লাখ ৪১হাজার ৫২২ ও পুরুষ ভোটার ১লাখ ৪৪ হাজার ৮৮১ জন। ভোট কেন্দ্র ১২৭টি এবং ভোটকক্ষ ৬১৪টি।
জানা গেছে, বিভিন্ন প্রার্থীরা আগেভাগেই সিলেটের বিভিন্ন ছাপাখানার সঙ্গে যোগাযোগ করে পোস্টার-লিফলেটের কাজ অনেকটাই এগিয়ে রেখেছিলেন। সোমবার প্রতীক পাওয়ার সঙ্গে সঙ্গেই সেটা ছাপাখানায় জানিয়ে দেয়া হয়। বিকেলের মধ্যেই পোস্টার-লিফলেট হাতে পেয়ে যান অনেকেই। এরপর থেকেই শুরু হয় উপজেলার সর্বত্রই পোস্টার আর লিফলেট বিতরণ। এসব প্রার্থীর মধ্যে বেশিরভাগ প্রার্থীদের পোষ্টার উপজেলা সদরের বিভিন্ন জায়গায় সাটানো হয়েছে। উপজেলা সদর এখন পোষ্টার সয়লাব হয়ে গেছে। পোষ্টার নগরীতে পরিনত হয়েছে পুরো উপজেলা। নির্বাচনের প্রার্থীরা বিভিন্ন জায়গায় গণসংযোগ, মতবিনিময় সভা অব্যাহত রেখেছেন।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed