Main Menu

সিলেট স্টেডিয়ামের বুথে টিকিট বিক্রি শুরু

বৈশাখী নিউজ ডেস্ক : সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের বুথে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ওডিআই সিরিজের তৃতীয় ম্যাচটির টিকিট বিক্রি শুরু হয়েছে। বুধবার রাত থেকে শুরু হয়েছে ইউকেশের মাধ্যমে টিকিট বিক্রি কার্যক্রম। যা শেষ হয় রাত ১২টায়। যারা ইউকেশ থেকে টিকিট কিনতে পারেননি তারা টিকিট কিনতে পারবেন স্টেডিয়ামের বুথ থেকে।

১৩ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে লাক্কুতরাস্থ স্টেডিয়ামের প্রধান গেইটের বুথে টিকিট বিক্রি শুরু হয়েছে। শুক্রবার সকালেও বুথে টিকিট দেওয়া হবে। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করে ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, বৃহস্পতিবার এবং শুক্রবার স্টেডিয়ামের বুথে টিকিট বিক্রি করা হবে।

ইউকেশের একজন গ্রাহক সর্বোচ্চ ২টি টিকিট কিনতে পারবেন। বুধবার রাত ১২টা পর্যন্ত টিকিট বিক্রি করে ইউকেশ। নির্ধারিত সময়ের মধ্যে যারা টিকিট কিনেছেন তারা বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ইউকেশের সিলেট এজেন্ট অফিস শাহ্ এন্টারপ্রাইজ থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।

টিকিটের মূল্য, গ্রান্ড স্ট্যান্ড ১০০০ টাকা, ক্লাব হাউজ ৩০০ টাকা, ইস্টার্ন গ্যালারি ১৫০ টাকা, ওয়েস্টার্ন গ্যালারি ১০০ টাকা, গ্রিন হিল এরিয়া ১০০ টাকা।

শুক্রবার (১৪ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ওডিআই অভিষেক ম্যাচে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ মাঠে নামবে।

Share





Related News

Comments are Closed