Main Menu

নিখোঁজের ১২ দিন পর হাওর থেকে লাশ উদ্ধার

জকিগঞ্জ সংবাদদাতা : নিখোঁজের ১২ দিন পর সিলেটের জকিগঞ্জ সদর ইউনিয়নের রহিমখারচক গ্রামের উত্তর পাশে মজুমদারী হাওর থেকে বুধবার সন্ধ্যায় ফয়জুর রহমান মাস্টার (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

তিনি জকিগঞ্জ ইউনিয়নের ভরনসুলতানপুর গ্রামের মৃত মজর আলীর ছেলে।

জকিগঞ্জ সার্কেল এএসপি সুদীপ্ত রায় জানান, স্থানীয়রা হাওরে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পরিবারের লোকজন লাশটি ফয়জুর রহমানের বলে সনাক্ত করে।

Share





Related News

Comments are Closed