সিলেটে প্রচারণায় গিয়ে অসুস্থ ডা. জাফরুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ধানের শীষের পক্ষে প্রচারণা চালানোর সময় আকষ্মিকভাবে অসুস্থ হয়ে পড়েন ঐক্যফ্রন্ট নেতা এবং গণস্বাস্থের কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ড. জাফরুল্লাহ চৌধুরী। পরে তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নগরীর বন্দরবাজারস্থ মধুবন সুপার মার্কেটের সামনে প্রচারণা চালানোর সময় অসুস্থ হয়ে হঠাত অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান ডা. জাফরুল্লাহ। এসময় তাকে নেতাকর্মীরা তাকে ধরে ফেলেন।
সিলেট-১ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদিরের প্রচার সেলের সমন্বয়ক সিটি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ডা. জাফরুল্লাহর নিন্ম রক্তচাপ ও ডায়াবেটিস বেড়ে যাওয়ায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় তাকে পপুলার হাসপাতালে নেওয়া হয়। সেখানে অধ্যাপক ডা. সুধাংশু রঞ্জন দের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।’
বেলা পৌনে ১২টায় চিকিৎসকরা জানিয়েছেন তিনি এখন অনেকটা সুস্থ বোধ করছেন। দুপুরের ফ্লাইটে তিনি ঢাকা ফিরে যাবেন বলে জানিয়েছেন।
প্রচারণার সময় ডা. জাফরুল্লাহ ছাড়াও জেএসডির সভাপতি আসম রব, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও সিলেট-১ আসনের বিএনপি প্রার্থী আবদুল মোক্তাদির উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বুধবার সিলেটে মাজার জিয়ারতের মধ্য দিয়ে ঐক্যফ্রন্টের নির্বাচনী প্রচারণা শুরু হয়। এজন্য ড. কামাল হোসেনসহ র্শীর্ষ ৫ নেতা সিলেট আসেন। তবে রাতেই কামাল হোসেন ঢাকা ফিরে যান।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed