Main Menu

ময়মনসিংহে কাভার্ড ভ্যানচাপায় নিহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে কাভার্ড ভ্যানচাপায় অন্তত তিনজন নিহত এবং একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সকাল ৭টার দিকে সদর উপজেলার চুরখাই এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহতদের দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- তারাকান্দা উপজেলার ফরিদপুর গ্রামের আবদুল খালেক (২৮), সদর উপজেলার জামতলা গ্রামের নুরু মিয়ার ছেলে জাকির হোসেন (৩০) ও শহীদ (৩০)। তারা ধান কাটার কাজ করতেন। আহত একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।। 

কোতয়ালী থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দ্রুতগতির একটি কাভার্ডভ্যান চারজন পথচারীকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়।

গুরুতর আহত অবস্থায় বাকি দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

পরে খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতাল মর্গে পাঠায়।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবদুর রহমান জানান, ঢাকা থেকে কার্ভাডভ্যানটি ময়মনসিংহে যাচ্ছিল। সকাল ৭টার দিকে ওই এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা চার পথচারীকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই দুই পথচারীর মৃত্যু হয় এবং আহত হন দুজন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে আরেকজনের মৃত্যু হয়।

এ দিকে এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা প্রায় আধা ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে বলে আব্দুর রহমান জানান।

Share





Related News

Comments are Closed