সিলেটে যা বললেন কাদের সিদ্দিকী ও ডা: জাফরুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.) মাজার জিয়ারতের মধ্য দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। বুধবার বিকেলে ড. কামালের নেতৃত্বে ঐক্যফ্রন্টের ৫ শীর্ষ নেতা সিলেট এসে পৌঁছান।
বিকেল পৌনে ৫টার দিকে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তারা।
এসময় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেন, ‘মাজার জিয়ারতে এসে মানুষের ব্যাপক উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। এটা ধরে রাখতে পারলে ঐক্যফ্রন্টের বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।’
এসময় তিনি সকল ভয়-ভীতি উপেক্ষা দলের নেতা-কর্মীদের মাঠে থাকারও আহ্বান জানান।
ঐক্যফ্রন্টের আরেক শীর্ষ নেতা গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা: জাফরুল্লাহ চৌধুরী নেতা-কর্মীদের উদ্দেশ্য করে বলেন, ‘মাঠে থাকেন-জেলখানা ফুল হয়ে গেছে। ভয়ের কারণ নেই। জনগণের বিজয় নিশ্চিত।’
উল্লেখ্য, বুধবার ড. কামাল হোসেনসহ জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ ৫ নেতা সিলেটে শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.) মাজার জিয়ারতের মাধ্যমে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের আনুষ্ঠানিক প্রচারণায় নামেন।
শীর্ষ নেতাদের সিলেট আগমন উপলক্ষে দুপুর থেকেই দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার এলাকায় নেতাকর্মীরা ভীড় করেন। তারা সেখানে ‘ধানের শীষ’র পক্ষে স্লোগানও দেন।
ড. কামাল ছাড়াও সিলেটে মাজার জিয়ারতে আসেন জেএসডি নেতা আসম রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান ডা. জাফরুল্লাহ চৌধুরী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল নজরুল ইসলাম খান।
Related News
ওসমানী হাসপাতালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে সর্বস্তরের সাংবাদিকদের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্নRead More
সিলেটে লন্ডনগামী ফ্লাইটে অন্তঃসত্ত্বা নারীসহ ৪ জনের যাত্রা বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতেRead More



Comments are Closed