Main Menu

ড. কামাল হোসেনসহ ঐক্যফ্রন্ট নেতারা সিলেটে

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ড. কামাল হোসেনসহ ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা সিলেট এসে পৌঁছেছেন। বুধবার বিকেল চারটা ১০ মিনিটে বিমানযোগে তারা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

সেখান থেকে নেতৃবৃন্দ সরাসরি শাহজালাল (র.) মাজার জিয়ারত করতে দরগাহে আসবেন। পরে ধানের শীষের পক্ষে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন।

ড. কামাল হোসেনের সাথে ঢাকা থেকে এসেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী ও বিএনপির ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম খান।

এরআগে দুপুর ১২টা ৫৫ মিনিটে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছে কামালদের জন্য অপেক্ষা করছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী ও জেএসডি প্রধান আসম রব।

তবে বিমানের সিডিউল বিপর্যয়ের কারণে তাদের সিলেট আসতে দেরি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে অনুমতি না থাকায় হযরত শাহজালাল (রহ.) এর মাজার প্রাঙ্গণে জাতীয় ঐক্যফ্রন্টের পথসভার মাইক খুলে নিয়ে গেছে পুলিশ। এছাড়া চেয়ার- টেবিলও জব্দ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed