দরগাহে ঐক্যফ্রন্টের পথসভার মাইক-চেয়ার নিয়ে গেল পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: অনুমতি না থাকায় সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর মাজারের ফটকের কাছে জাতীয় ঐক্যফ্রন্টের পথসভার মাইক খুলে নিয়ে গেছে পুলিশ। এছাড়া সেখানে নির্মিত অস্থায়ী মঞ্চের চেয়ার-টেবিলও জব্দ করে নিয়ে যাওয়া হয়েছে।
কোতোয়ালি থানার ওসি সেলিম মিঞা জানান, ‘ঐক্যফ্রন্টকে রেজিস্ট্রারি মাঠে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে। দরগায় সভা করার কোন অনুমিত তারা চাননি। ’
মহানগর বিএনপি নেতা ও সিটি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদি বলেন, ‘দরগা মাজার জেয়ারতের পর প্রচার শুরু উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন নেতৃবৃন্দ। এজন্য এখানে একটি ছোট মঞ্চ ও মাইক বসানো হয়েছিল। পুলিশ সবকিছু নিয়ে গেছে ।’
সময় স্বল্পতা ও একাধিক কর্মসূচি থাকায় রেজিস্ট্রারি মাঠের সভা স্থগিত করা হয়েছে বলেও জানান তিনি।
জাতীয় ঐক্যফ্রন্টের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা আজ বুধবার সিলেট থেকে শুরু হচ্ছে। জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষস্থানীয় নেতা ড.কামাল হোসেন ছাড়াও আ স ম আব্দুর রব, কাদের সিদ্দিকী,জাফরুল্লাহ, নজরুল ইসলাম খানসহ ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা সিলেটে কিছুক্ষণের মধ্যে এসে পৌছাবেন।
Related News
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More



Comments are Closed