বিয়ানীবাজারে ট্রলি খাদে পড়ে চালক নিহত
বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেটের বিয়ানীবাজারের দুবাগ ইউনিয়নের উত্তর চরিয়া গ্রামের প্রবেশমুখে একটি ট্রলি খাদে পড়ে চালক নিহত হয়েছেন।
নিহত ট্রলি চালকের নাম আজমল হোসেন (৪৫)। তিনি দুবাগ ইউনিয়নের পাঞ্জিপুরি গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টার দিকে রাস্তার পাশের খাদে একটি ট্রলি পড়ে থাকতে দেখা যায়। পরে লোকজন ট্রলির নিচ থেকে চালক আজমল হোসেনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।
মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময় ট্রলিটি খাদে পড়ে চালক নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারনা করছেন স্থানীয় লোকজন।
« ইবিশিস’র নির্বাচনে ব্যালটের ছবি স্মার্ট ফোনে! (Previous News)
(Next News) ফেসবুক কার্যালয়ে বোমা আতঙ্ক, নিরাপদে কর্মীরা »
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed