ফেসবুক কার্যালয়ে বোমা আতঙ্ক, নিরাপদে কর্মীরা
বৈশাখী নিউজ ডেস্ক: জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রধান কার্যালয়ে বোমা হুমকির পর সেখানকার ভবন থেকে কর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া মেনলো পার্কে ফেসবুকের প্রধান কার্যালয়ে এ বোমা হুমকির খবর ছড়িয়ে পড়ে।
ফেসবুকের একজন মুখপাত্র ই-মেইলে রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওই মুখপাত্র বলেন, সব কর্মী নিরাপদে আছেন। এ ঘটনায় তদন্ত শুরু করেছে ফেসবুক।
মেনলো পার্ক পুলিশ বিভাগ জানিয়েছে, বোমা হুমকি পাওয়ার পর একটি ভবন থেকে কর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তবে ফেসবুক ক্যাম্পাসের বিশাল বিশাল ভবনের মধ্যে কোন ভবনটি থেকে কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ বিভাগ।
বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পাঠিয়েছে পুলিশ।
উল্লেখ্য, সিলিকন ভ্যালির অপর কোম্পানি ইউটিউব কিছুদিন আগে নিরাপত্তা হুমকিতে পড়েছিল। গত মে মাসে সানফ্রান্সিসকোতে ইউটিউব সদর দফতরে এক নারী গুলি চালিয়ে নিজেকে হত্যা করেন। নিজেকে গুলি করে হত্যা করার আগে তিনজনকে আহত করেছিলেন তিনি।
Related News
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More
৬৪ জেলায় ফ্রি’তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
প্রযুক্তি ডেস্ক: দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবেRead More



Comments are Closed