রাজধানীতে পানির ট্যাংকে পড়ে দুই শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানী ঢাকার মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে পানির ট্যাংকের ভেতর পড়ে দুই শিশু মারা গেছে।
মঙ্গলবার (১১ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে তারা নিখোঁজ হয়।
মোহাম্মদপুর এলাকার দুই নম্বর সড়কের একটি চারতলা বাড়ির নিচতলার দুই ভাড়াটিয়ার সন্তান তারা।
পুলিশ জানায়, হাদি (৫) ও মারিয়া (৩) নামের ওই দুই শিশুকে খুঁজে বের করতে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে পরিবারের সদস্যরা, মাইকিংও করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন্স) শরিফুল ইসলাম জানান, সন্ধ্যার দিকে বাসার পানির ট্যাংকের ভেতর খুঁজে শিশুদের মৃত অবস্থায় পাওয়া যায়।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed