Main Menu

বাস-অটোরিকশা সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ায় বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ বিষ্ণুপদ দেব (৬৮) ও অঞ্জু রানী দাস (৬০) নামে দুইজন নিহত হয়েছেন। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী। মঙ্গলবার (১১ ডিসেম্বর) রাতে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা শহরের পাইকপাড়ার বাসিন্দা।

নিহতের স্বজনরা জানান, বিয়ের দাওয়াত খেয়ে অটোরিকশায় করে তারা বাড়ি ফিরছিলেন। পথে সুহিলপুর এলাকায় পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা তিশা পরিবহনের একটি বাসের সঙ্গে অটো রিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেন সরকার জানান, অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। বাসটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে।

Share





Related News

Comments are Closed