আজ রেজিস্ট্রারী মাঠে ঐক্যফ্রন্টের জনসভা হচ্ছে না
বৈশাখী নিউজ ডেস্ক : জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করতে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা ড. কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্ট ও বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজ বুধবার সিলেট আসছেন।
সিলেট সফরে আসা কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে ড. কামাল হোসেন ছাড়াও রয়েছেন জাসদ সভাপতি আ স ম আব্দুর রব, কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম, বীর মুক্তিযোদ্ধা ডাঃ জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র নজরুল ইসলাম খান।
দুপুর সাড়ে ১২টায় বিমানযোগে সিলেট পৌছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ দুপুর ২টায় হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করবেন। আছরের নামাজের পর তারা হযরত শাহপরাণ (র.)-এর মাজার জিয়ারত করবেন। এছাড়া, তারা দক্ষিণ সুরমা ও জৈন্তাপুরের চিকনাগুলে পৃথক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন।
উল্লেখ্য, জাতীয় ঐক্য ফ্রন্টের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিলেট সফরকালে স্থানীয় রেজিস্ট্রারী মাঠের পূর্বঘোষিত জনসভা বাতিল করা হয়েছে।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed