বগুড়ায় বিএনপি প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ৭
বৈশাখী নিউজ ডেস্ক: বগুড়ার ধুনট উপজেলায় বগুড়া-৫ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজের গাড়িবহরে হামলা করেছে দুর্বৃত্তরা। এতে কমপক্ষে সাত জন আহত হন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় হামলার এই ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছে বিএনপি। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি প্রার্থী সিরাজ নেতাকর্মীদের নিয়ে ধুনট উপজেলার এলাঙ্গী ও নিমগাছী ইউনিয়নে গণসংযোগে যাচ্ছিলেন। সকাল সাড়ে ১০টায় ধুনট উপজেলা সদরে তার গাড়িবহর পৌঁছালে একদল লোক লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এসময় তারা ১৩-১৪টি মোটরসাইকেল ও ৪টি জিপগাড়ি ভাঙচুর করে এবং ৪টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। এসময় কর্তব্যরত পুলিশ সদস্যরা নিরব ছিল।
বিএনপির দাবি, হামলার ঘটনায় তাদের সাতজন নেতকার্মী আহত হয়েছেন। এদের মধ্যে ছয়জন প্রাথমিক চিকিৎসা নেন এবং একজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
হামলার ঘটনার পরই সংবাদ সম্মেলনে প্রার্থী সিরাজ এই ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করেন। তার অভিযোগ, পুলিশের ক্লিয়ারেন্স নেয়ার পরেও এ ঘটনাকে সুষ্ঠু নির্বাচনের বড় বাধা হিসেবে দেখছেন। ঘটনাস্থলে দায়িত্বপ্রাপ্ত পুলিশ নিরব ছিল। তিনি অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে নির্বাচনের পরিবেশ ফিরিয়ে দেয়ার দাবি জানান।
এ বিষয়ে ধুনট-শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান বলেন, এ ঘটনা কারা ঘটিয়েছে তা জানি না। তবে দু’পক্ষকে দু’দিকে হটিয়ে দিয়েছি। পরিস্থিতি এখন শান্ত।-খবর ইউএনবি
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed