শ্রীমঙ্গলে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত
এহসান বিন মুজাহির, শ্রীমঙ্গল থেকে: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আর্ন্তজাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র ( আসক) ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার আয়োজনে সোমবার সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আশরাফুজ্জামান, আর্ন্তজাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মোছাদ্দিক আহমেদ প্রমুখ।
এদিকে সাকসেস হিউম্যান রাইটস সোসাইটি শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যেগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আশিকুর রহমান সুজন, সেক্রেটারি স্বপন প্রধান ও সাংগঠনিক সম্পাদক কামাল আহমদ।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed