ইবি’র ‘বি’ ইউনিটের মাইগ্রেশনের সাক্ষাৎকার ১৫ ডিসেম্বর
শাহাব উদ্দীন অসীম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ^বিদ্যালয়ের (ইবি) ‘বি’ ইউনিটে মাইগ্রেশনের সাক্ষাৎকার আগামী ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ‘বি’ ইউনিটের সমন্বয়কারী প্রফেসর ড. সাইদুর রহমান এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তি সূত্রে, আগামী ১৫ ডিসেম্বর সকাল ৯ টা ৩০ মিনিটে মাইগ্রেশন ফরম পূরণকারী সকল শিক্ষার্থীদের ইউনিট সমন্বকারী অফিসে সশরীরে উপস্থিত হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। সাক্ষাৎকারে অনুপস্থিত থাকলে তার বিভাগ পরিবর্তনের আবেদন বিবেচনা করা হবে না।
উল্লেখ্য, এর আগে বিভাগ পরিবর্তনের যে তালিকা প্রকাশ করা হযেছে তা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।
ভর্তি বিজ্ঞপ্তি এবং অন্যান্য সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (iu.ac.bd) তে পাওয়া যাবে।
Related News
একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, দেখবেন যেভাবে
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবারRead More
হংকংয়ে উচ্চশিক্ষার সুযোগ, মাসে মিলবে ৫৪ লাখ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম ২০২৭-এর আবেদন শুরু হয়েছে। বিশ্বেরRead More



Comments are Closed