ধানের শীষ প্রতীক পেলেন ড. রেজা কিবরিয়া
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক পেয়েছেন আওয়ামী লীগ দলীয় সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া।
সোমবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ প্রতীক বরাদ্দ দেয়া হয়।
প্রতীক পাওয়ার প্রতিক্রিয়ায় ড. রেজা কিবরিয়া বলেন, বাংলাদেশে আমাদের সবার একটি ডিসিপ্লিন এক্সেপ্ট করতে হবে। দেশবাসীর সামনে একটি কঠিন পরীক্ষা। আমি মনে করি-বাংলাদেশের মানুষ এ পরীক্ষায় উত্তীর্ণ হবে। আমরা ইনশাআল্লাহ জয়ী হব।
তিনি বলেন, নবীগঞ্জ-বাহুবলের সঙ্গে আমার রক্তের সম্পর্ক। অনেকেই লন্ডনে থাকে, কিন্তু তার রক্তের সম্পর্ক ছিন্ন হয় না। নবীগঞ্জ-বাহুবলের সঙ্গে আমারও সম্পর্ক আছে। আমি এলাকার মানুষের জন্য যা করতে চাই, তা কাজ করে আমাকে প্রমাণ করতে হবে। জনগণ এবং আল্লাহ সঙ্গে থাকলে কোনো শক্তি নেই আমাকে পরাজিত করবে। জয়ের ব্যাপারে আমি অনেক আশাবাদী।
তিনি আরো বলেন নবীগঞ্জে আমার দাদার বাড়ি হলেও বাহুবলে আমার দাদির বাড়ি। কাজেই এখানে আমার প্রচুর আত্মীয়স্বজন আছে। এ দুই উপজেলার মানুষই আমার রক্তের সম্পর্কের।
উল্লেখ্য, রোববার বিভিন্ন মাধ্যমে প্রচার চালানো হয় ড. রেজা কিবরিয়া ধানের শীষ প্রতীক পাচ্ছেন না। এ নিয়ে অনেকের মাঝেই বিভ্রান্তি দেখা দেয়।
অবশেষে সোমবার সকালে রিটার্নি কর্মকর্তার কার্যালয়ে হাজির হয়ে আবেদন করলে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেয়া হয় ড. রেজা কিবরিয়াকে।
পরে রিটার্নি কর্মকর্তার কার্যালয় থেকে বের হওয়ার সময় বাহিরে অপক্ষেমাণ বিএনপি নেতাকর্মীরা ধানের শীষ শ্লোগান দিতে থাকেন।
Related News
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।Read More



Comments are Closed