গোলাপগঞ্জে দুই ইউপি চেয়ারম্যান গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জে নাশকতার মামলায় ২জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হক শিবলী বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। এ মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে’।
গ্রেপ্তারকৃতরা হলেন, সদর ইউনিয়নের চেয়ারম্যান আসফাক আহমদ চৌধুরী (৪০) ও ফুলবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান মাহবুবুর রহমান ফয়সল (৪০)।
পুলিশ জানায়, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে চেয়ারম্যান আসফাক আহমদ চৌধুরীকে উপজেলার হিলালপুর থেকে ও বেলা ১২টার দিকে চেয়ারম্যান মাহবুবুর রহমান ফয়সলকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed