সিলেটে একমাত্র স্বতন্ত্র প্রার্থীর প্রতীক সিংহ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-৫ আসনে জেলার একমাত্র স্বতন্ত্রপ্রার্থী ফয়জুল মুনীর চৌধুরী সিংহ প্রতীক পেয়েছেন।
সোমবার (১০ ডিসেম্বর) দুপুরে সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এম কাজী এমদাদুল ইসলামের কাছ থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার একমাত্র স্বতন্ত্রপ্রার্থী হিসেবে সিংহ প্রতীক বরাদ্ধ পান তিনি।
প্রতীক পাওয়ার পর স্বতন্ত্রপ্রার্থী ফয়জুল মুনীর চৌধুরী বলেন, আমার সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থী বিগত ২৮ বছরে ২৮ দিনও স্বাধীনতা বিরোধীদের বিপক্ষে কথা বলেননি।
আমি মধ্য বৃত্তের প্রতিনিধিত্ব করছি জানিয়ে তিনি বলেন, সাধারণ মানুষ এই রাজনীতির পরিবর্তন চায়। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।
সিলেট-৫ আসনে মোট ৮জন প্রার্থী প্রতিদন্ধিতা করছেন। তারা হলেন আওয়ামী লীগের হাফিজ আহমদ মজুমদার (নৌকা), ঐক্যফ্রন্টের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উবায়দুল্লাহ ফারুক (ধানের শীষ), জাতীয় পার্টির সেলিম উদ্দিন (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নুরুল আমিন (হাতপাখা), গণফোরামের বাহার উদ্দিন আল রাজী (উদীয়মান সূর্য), বাংলাদেশ মুসলিম লীগের মো. শহিদ আহমদ চৌধুরী (হারিকেন), ইসলামী ঐক্যজোটের এমএ মতিন চৌধুরী (মিনার) এবং স্বতন্ত্র প্রার্থী ফয়জুল মুনীর চৌধুরী (সিংহ) প্রতীক পেয়েছেন।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed