শিক্ষক নিয়োগ দেবে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল
বৈশাখী নিউজ ডেস্ক: শ্রীমঙ্গল পৌর শহরের ৩নং ওয়ার্ডের জালালিয়া রোডে অবস্থিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে ২ জন সহকারী শিক্ষক নিয়োগের জন্য শনিবার ৮ ডিসেম্বর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
আবেদনের নিয়ম ও ঠিকানা:
আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও মোবাইল নম্বর উল্লেখপূর্বক স্বহস্তে লিখিত আবেদনপত্র শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির বরাবর জালালিয়া রোড, শ্রীমঙ্গলের ঠিকানায় ডাক বা সরাসরি পৌছানোর জন্য বলা হয়েছে।
আবেদনপত্রে সচল মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। সাথে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল এর নামে পোস্টাল অর্ডারের মাধ্যমে ৩০০ টাকা জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা : ৮ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর ২০১৮।
পদের নাম ও সংখ্যা : সহকারী শিক্ষক (বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা)। পদের সংখ্যা: ২।
যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যুনতম স্নাতক পাশ। সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা আলোচনা সাপেক্ষে।
প্রয়োজনে প্রিন্সিপাল ০১৭১০-৪৩৮৬৬৮ ও ভাইস প্রিন্সিপাল ০১৭৪১-৪৩৮৭২৪ নম্বরে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।
Related News
লন্ডনে অনুষ্ঠিত হলো ‘লন্ডন ট্রেডার শো ২০২৬’
নিজস্ব প্রতিবেদক, লন্ডন থেকে: যুক্তরাজ্যের লন্ডনে শুক্রবার, ৩০ অক্টোবর, লিওনার্দো রয়্যাল হোটেল, টাওয়ার ব্রিজে অনুষ্ঠিতRead More
সিলেটে রেনাল নার্সিং কোর্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু ২৫ অক্টোবর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে কিডনী ফাউন্ডেশন হাসপাতালে ডিপ্লোমা ইন রেনাল নার্সিং কোর্স ও নার্সদের জন্যRead More



Comments are Closed