বানিয়াচঙ্গে টমটম উল্টে বৃদ্ধ নিহত
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচঙ্গে ব্যাটারিচালিত টমটম (ইজিবাইক) উল্টে এখলাছ মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন যাত্রী আহত হয়েছেন।
শনিবার দুপুরে উপজেলার ইকরাম-হবিগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত এখলাছ উপজেলার ইকরাম গ্রামের সুরুজ আলীর ছেলে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক জানান, যাত্রীবাহী একটি টমটমে করে ইকরাম থেকে সাঙ্গর যাচ্ছিলেন এখলাছ। পথে নিয়ন্ত্রণ হারিয়ে টমটমটি উল্টে যায়।
এতে টমটমের চার যাত্রী আহত হন। আহতদের মধ্যে গুরুতর আহতাবস্থায় এখলাছকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
Related News
হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিস্ফোরণ নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে একRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক (লেভেল-১, সেমিস্টার-১) শ্রেণিতেRead More



Comments are Closed