শ্রীমঙ্গলে অসুস্থ হরিয়াল পাখি উদ্ধার
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের দেববাড়ি এলাকা থেকে অসুস্থ অবস্থায় একটি হরিয়াল পাখি উদ্ধার করা হয়েছে। বর্তমানে পাখিটির উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে পাঠিয়েছে অদিতি দেব নামের এক শিক্ষার্থী।
পাখিটি শনিবার সকালে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে হস্তান্তর করা হয়।
পাখিটি উদ্ধারকারী অদিতি দেব জানান, গত বুধবার দেববাড়ি রোডস্থ তার বাড়ির পাশের একটি গাছের নিচে হরিয়াল পাখিটি পড়েছিলো। তিনি পাখিটি তুলে নিয়ে বাড়িতে কিছুটা সেবা যত্ন করে কয়েকদিন বাড়িতে রেখে কিছুটা সুস্থ করে তুলে শনিবার বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের লোকদের হাতে তুলে দেয়।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সঞ্জিত দেব বলেন, পাখিটি খুবই অসুস্থ। আমরা অসুস্থ এই পাখিটি সুস্থ করে তুলতে কাজ করছি। সুস্থ হয়ে উঠলে পাখিটিকে মুক্ত আকাশে অবমুক্ত করে দেওয়া হবে।
তিনি আরো জানান, হরিয়াল এক ধরনের ফলভূক বৃক্ষচারী পায়রা জাতীয় পাখি। হরিয়ালের বৈজ্ঞানিক নাম ‘ট্রেরন’ (Treron)। বিশ্বে ২৩ প্রজাতির হরিয়াল আছে। গ্রামাঞ্চলে বট পাকুড় বা ডুমুর গাছে এদের দেখা যায় বসতে।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed