ইবি’র অপেক্ষমান তালিকার ভর্তি সাক্ষাৎকার কাল
শাহাব উদ্দীন অসীম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষ স্নাতক (সম্মান) প্রথম বর্ষের অপেক্ষমান তালিকার ভর্তি সাক্ষাৎকার শুরু হচ্ছে রোববার। মেধাতালিকায় ভর্তি শেষে চারটি ইউনিটে মোট ৬৩১টি আসন শূণ্য রয়েছে। শনিবার বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার পরিচালক এটিএম এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে, গত ২৫ নভেম্বর থেকে ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় স্থান প্রাপ্তদের সাক্ষাৎকার শুরু হয় এবং ভর্তি কার্যক্রম শেষ হয় ৫ ডিসেম্বর। এতে আটটি অনুষদের অধীনে ৩৩টি বিভাগের মোট ২ হাজার ২৭৫ টি আসনের বিপরীতে মেধাতালিকা থেকে ১ হাজার ৬৪৪ জন শিক্ষার্থী ভর্তি হয়। ভর্তি শেষে চারটি ইউনিটের বিভিন্ন বিভাগে মোট ৬৩১ টি আসন ফাঁকা রয়েছে।
মেধাতালিকায় স্থানপ্রাপ্তদের ভর্তি শেষে ধর্মতত্ত¡ অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ২৪০ টি আসনের মধ্যে ১৮ টি, মানবিক ও সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ১ হাজার ৩৫টি আসনের মধ্যে ২৫৬ টি, ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ৪৫০টি আসনের মধ্যে ১১২ টি এবং ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে ৫৫০ টি আসনের মধ্যে ২৪৫ টি আসন ফাঁকা রয়েছে।
রোববার (৯ ডিসেম্বর) ধর্মতত্ত¡ অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের সাক্ষাৎকার ও ভর্তি কার্যক্রম শেষ করতে হবে ১২ ডিসেম্বর। এদিকে ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের অপেক্ষমান তালিকায় থাকা শিক্ষার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আগামী ১৭ ডিসেম্বর এবং ভর্তি কার্যক্রম শেষ করতে হবে ২৩ ডিসেম্বর।
২২ ডিসেম্বর মানবিক ও সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘বি’ এবং ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের অপেক্ষমান তালিকায় থাকা শিক্ষার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। সাক্ষাৎকারে উপস্থিত শিক্ষার্থীদের আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে হবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ^বিদ্যালয়ের নিজস্ব ওয়বসাইট (www.iu.ac.bd) এ পাওয়া যাবে।
Related News
একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, দেখবেন যেভাবে
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবারRead More
হংকংয়ে উচ্চশিক্ষার সুযোগ, মাসে মিলবে ৫৪ লাখ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম ২০২৭-এর আবেদন শুরু হয়েছে। বিশ্বেরRead More



Comments are Closed