Main Menu

ধানের শীষ প্রতীকে ১০ নারী

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির চূড়ান্ত তালিকায় মনোনীত ২০৬ আসনে প্রার্থীদের মধ্যে ১০জন নারী মনোনীত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন।

বিএনপির ১০ নারী প্রার্থী হলেন, রংপুর-৩ রিটা রহমান, নাটোর-১ কামরুন্নাহার, নাটোর-২ সাবিনা ইয়াসিমন ছবি, সিরাজগঞ্জ-১ রুমানা মোরশেদ কনক চাঁপা, ঝালকাঠি-২ জেবা আমিন খান।

শেরপুর-১ ডা. সানসিলা জেবরিন, নেত্রকোনা-৪ আসনে তাহমিনা জামান, ফরিদপুর- শামা ওবায়েদ এবং কক্সবাজার-১ আসনে মনোনয়ন পেয়েছেন হাসিনা আহমেদ।

এছাড়া সিলেট-২ আসনে ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনাকে আগেই দলের চুড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়েছে।

এদিকে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন আওয়ামী লীগের ১৬ জন নারী এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

Share





Related News

Comments are Closed