সিলেট-৫ আসনে মহাজোটের প্রার্থী সেলিম উদ্দিন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-৫ আসনে মহাজোটের মনোনয়ন পেলেন আসনের বর্তমান সংসদ সদস্য ও জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা সেলিম উদ্দিন।
শুক্রবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তিনি জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রওশন এরশাদের কাছ থেকে দলীয় মনোনয়নের চিঠি গ্রহণ করেন।
সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলা নিয়ে গঠিত সিলেট-৫ আসনে এবার আওয়ামী লীগ থেকে হাফিজ আহমদ মজুমদার এবং জাতীয় পার্টি থেকে সেলিম উদ্দিন মনোনয়ন জমা দেন। মহাজোটের বড় দুই দল থেকে দুজন হেভিওয়েট নেতা মনোনয়ন জমা দেওয়ায় মহাজোট থেকে কে প্রার্থী হচ্ছেন সেটি নিয়ে ছিল নানা গুঞ্জন।
তবে শেষ সময়ে জাতীয় পার্টিকে এ আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। ফলে এ আসন থেকে মহাজোটের প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করবেন সেলিম উদ্দিন।
এরআগে মনোনয়ন যাচাই-বাছাইকালে ২ ডিসেম্বর হলফনামায় স্বাক্ষর না থাকায় সেলিম উদ্দিনের মনোনয়ন বাতিল হয়। পরে আপিলের মাধ্যমে শুক্রবার মনোনয়ন ফিরে পান তিনি।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed