দক্ষিন সুরমায় বিদ্যুৎপৃষ্টে বিএনপি নেতার মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নে বিদ্যুৎপৃষ্ট হয়ে বিএনপি নেতা জুনেদ আহমদ মারা গেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত দুইটায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। নিহত জুনেদ সিলাম ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন।
জানা যায়, জুনেদ আহমদ বৃহস্পতিবার রাতে সিলাম ইউনিয়নের চারকাটিচক এলাকায় মাছ ধরতে যান। মাছ ধরতে গিয়ে রাতের অন্ধকারে বিদ্যুতের তারের স্পৃস্ট হয়ে গুরুতর আহত হন। এক পর্যায়ে তার সাথে থাকা ৪/৫ জন লোক তাকে তাৎক্ষণিক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিএনপি নেতা জুনেদের মৃত্যুতে শফি
চৌধুরী ও দক্ষিণ সুরমা বিএনপির শোক
দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সাংসদ আলহাজ্ব শফি আহমদ চৌধুরী, দক্ষিণ সুরমা বিএনপির সভাপতি হাজী শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক শামীম আহমদ ও সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান ফয়েজ।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed