সিলেটে ওয়াজ মাহফিল নিয়ে সংঘর্ষে যুবক নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সদর উপজেলার কালারুকা এলাকায় ওয়াজ মাহফিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ আটজনকে আটক করেছে।
বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) দুপুরের দিকে কালারুকা গ্রামে কওমি ও ফুলতলী মতাদর্শের লোকজনের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হন পুরাণ কালারুকা গ্রামের মৃত বাবুল খানের ছেলে সাকিব খান (৩৩)।
আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে আটজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রাত সাড়ে ৮টায় তার নামাজের জানাযা শেষে দাফন করা হবে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed