এমসি কলেজের ছাত্রীর আত্মহত্যা
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরের উমেদনগরে টাকা না দেয়ায় স্বামীর সাথে অভিমান করে কুলসুমা আক্তার (২২) নামে এমসি কলেজে পড়ুয়া গৃহবধু আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের ব্যবসায়ী তাহির মিয়ার স্ত্রী।
বুধবার বিকেলে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় সে মারা যায়।
জানা যায়, বুধবার দুপুরে স্বামীর কাছে এক হাজার টাকা চায়। কিন্তু স্বামী তা না দেয়ায় সে অভিমান করে বিষপান করে ছটফট করতে থাকে। স্বামীর লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে বিকালে চিকিৎসাধীণ অবস্থায় কুলসুমা মারা যায়।
পুলিশ জানায়, বানিয়াচং উপজেলার হিয়ালা গ্রামের মাধব চন্দ্র রায়ের কন্যা তাহিরের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করে কুলসুমা হয় এবং তাহিরকে গোপনে এফিডেভিটের মাধ্যমে বিয়ে করে। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবন সুখ শান্তিতে কাটছিল। এদিকে কুলসুমা সিলেট এমসি কলেজে মাস্টার্সে পড়াশোনা করে আসছে।
খবর পেয়ে সদর থানার এসআই সাইফুল ইসলাম লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। তাহির উমেদনগর গ্রামের আব্দুর রশিদের পুত্র বলে জানা গেছে।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed