সিলেটে আজ মঞ্চায়িত হবে ‘হাছনজানের রাজা’
বিনোদন ডেস্ক: প্রখ্যাত মরমী সাধক হাছন রাজার ৯৬তম মৃত্যুবার্ষিকী আজ (০৬ ডিসেম্বর)। আর এদিনে সিলেটে মঞ্চস্থ হতে যাচ্ছে মরমী গীতিকবি হাছন রাজাকে নিয়ে প্রাঙ্গণেমোর প্রযোজিত নাটক ‘হাছনজানের রাজা’।
সুনামগঞ্জ, নেত্রকোনা, রামপাশা, লক্ষণ শ্রী আর সিলেটের একাংশ নিয়ে পাঁচ লাখ বিঘার বিশাল অঞ্চলের জমিদার ও মরমী গীতিকবি হাছন রাজা। তাকে নিয়ে নাটকটি লিখেছেন শাকুর মজিদ এবং নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেটের স্টেশন ক্লাবে নাটকটির দশম প্রদর্শনী অনুষ্ঠিত হবে। পরদিন সম্মিলিত নাট্য পরিষদের আয়োজনে নাটকটির এগারোতম মঞ্চায়ন হবে সিলেটের কবি কাজী নজরুল মিলনায়তনে। এরপর ০৯ ডিসেম্বর সুনামগঞ্জের হাছনরাজা মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ হবে।
এ নাটকের মঞ্চ পরিকল্পনা করেছেন ফয়েজ জহির। সঙ্গীত পরামর্শক হিসেবে ছিলেন হাছন রাজার গানের জনপ্রিয় শিল্পী সেলিম চৌধুরী এবং সঙ্গীত পরিকল্পনা করেছেন রামিজ রাজু। আলোক পরামর্শক ছিলেন ঠাণ্ডু রায়হান, আলোক পরিকল্পনা তৌফিক আজীম রবিন এবং পোশাক পরিকল্পনা করেছেন নূনা আফরোজ।
নাটকটিতে অভিনয় করেছেন রামিজ রাজু, আউয়াল রেজা, মাইনুল তাওহীদ, সাগর রায়, শুভেচ্ছা রহমান, সবুক্তগীন শুভ, জুয়েল রানা, আশা, প্রকৃতি, প্রীতি, সুজয়, নীরু সুমন, বাঁধন ও রুমা।
Related News
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
বিনোদন ডেস্ক: একসময় ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। দীর্ঘ অভিনয়জীবনে উপহার দিয়েছেন অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা। তবেRead More
ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ
বিনোদন ডেস্ক: এবার ময়নাতদন্তের প্রতিবেদনে উঠে এসেছে জনপ্রিয় বলিউড অভিনেতা নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ।Read More



Comments are Closed