কানাইঘাটে ধানক্ষেতে ‘চিতা শাবক’ পিটিয়ে হত্যা
কানাইঘাট প্রতিনিধি : সিলেটের সীমান্তবর্তী কানাইঘাটে ধানক্ষেতে চিতা শাবককে পিটিয়ে হত্যা করেছে কৃষকরা। গতকাল বুধবার সকাল ৮টার দিকে লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের দক্ষিণ লক্ষীপ্রসাদ গ্রামের ধানক্ষেতে চিতা শাবকটিকে মেরে ফেলা হয় বলে জানান স্থানীয়রা।
স্থানীয়রা জানান, সকালে গ্রামের হানিফ আলী মেম্বারের বাড়ির পাশে আমন ধান কাটছিলেন শ্রমিকরা। এ সময় চিতা বাঘের শাবকটি শ্রমিকদের উপর ঝাঁপিয়ে পড়লে তারা আত্মরক্ষার্থে বাঘটিকে ধরার চেষ্টা করে। একপর্যায়ে স্থানীয় লোকজনের সহায়তায় তারা লাঠিসোটা নিয়ে চিতা শাবকটিকে ধাওয়া দেয় এবং পেটাতে থাকে। এতে তাদের লাঠির আঘাতে রক্তাক্ত হয়ে ঘটনাস্থলেই শাবকটির মৃত্যু হয়। এ সময় কবির আহমদ নামে এক শ্রমিক আহত হন।
কানাইঘাট উপজেলা বিট কর্মকর্তা আবু সাঈদ জানান, ‘ তিনি সিলেট সদরে অবস্থান করছেন। তবে তিনি ঘটনাটি শুনেছেন। বিষয়টি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্য ও চেয়ারম্যানরা স্থানীয় ভাবে সমাধান করবেন বলেও তিনি জানান।’
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed