গাজীপুরে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৭ জন। হতাহতরা সবাই লেগুনার যাত্রী।
সোমবার সকালে ঢাকা-কাপাসিয়া সড়কের গাজীপুর সিটি করপোরেশনের হালডোবা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চারজন এবং হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যান। নিহতরা সবাই পুরুষ।
নিহতরা হলেন-মুন্সিগঞ্জের গজারিয়া থানার লক্ষ্মীপুর গ্রামের সেনা বাহিনীর সার্জেন্ট (অব.) মিজানুর রহমান (৫৫), সিরাজগঞ্জের তারাশ থানার গুলটাবাজার এলাকার মো. নাজিম উদ্দিন (৬০), একই এলাকার আব্দুস সামাদ (৬৫), রাতুল (১৮) ও অজ্ঞাত (৩৫)। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সদর থানার ওসি সমীর চন্দ্র সুত্রধর জানান, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে হালডোবা এলাকায় গাজীপুরগামী একটি বাস এবং বিপরীতগামী একটি যাত্রীবাহি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল হলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠায়।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক প্রণয় ভূষণ দাস জানান, দুর্ঘটনাস্থল থেকে আহত ছয়জনকে হাসপাতালে আনা হয়। গুরুতর আহত দুলাল (৪৫) ও খাইরুলকে (৪০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া খলিল (৪০) ও নিশান আহমেদসহ (২৮) চারজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed