বিয়ে ভেঙে গেল রাখি’র
বিনোদন ডেস্ক: ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবি পোস্ট করে বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত নিজেই জানিয়েছিলেন তার বিয়ের খবর।
২৮ নভেম্বর বিয়ের আমন্ত্রণপত্র পোস্ট করে রাখি জানিয়েছিলেন, আগামী ৩১ ডিসেম্বর অর্থাৎ থার্টি ফাস্ট নাইটে দীপক কালালের সাথে সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন তিনি। তাদের বিয়ে হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে।
পরে ভারতে বিবাহোত্তর সংবর্ধন অনুষ্ঠান হবে। সপ্তাহ না পেরোতেই এলো নতুন খবর। খবরটি হলো বিয়ে ভেঙে যাচ্ছে রাখি সাওয়ান্তের।
রাখি সাওয়ান্তের হবু স্বামী সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন, রাখিকেই তিনি ট্যাগ করেছেন। লিখেছেন তাদের বিয়ে ভেঙে গিয়েছে।
এরপরই ছড়িয়ে যায় ভিডিওটি। কেউ কেউ বলছেন, ‘পাবলিসিটি স্টান্ট এটি। আর কিছু নয়।’ কেউ বা লিখেছেন, বিয়ের ঘোষণা হতে না হতেই ভেঙে গেল।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed