মাধবপুরে রড বোঝাই ভ্যানের ধাক্কায় ছাত্র নিহত
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার গোয়ালনগর গ্রামে রড বোঝাই ভ্যানের ধাক্কায় নিলয় দাস (৮) নামে এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার আদাঐর ইউনিয়নের গোয়ালনগর গ্রামে রোববার (২ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
মাধবপুর থানার উপ-পরিদর্শক আব্দুস সাত্তার জানান, রোববার দুপুর ১২টার দিকে গোয়ালনগর গ্রামের বারেন্দ্র দাস বাড়িতে ঘর তৈরির জন্য মাধবপুর বাজার থেকে একটি ভ্যান গাড়ীতে করে রড নিয়ে যাচ্ছিল। এ সময় ভ্যানে থাকা রডের ধাক্কায় বারেন্দ্র দাসের ছেলে ফুলকলি পৌর কিন্ডার গার্ডেনের দ্বিতীয় শ্রেণির ছাত্র নিলয় দাস গুরুত্বর আঘাত পায়। এতে ঘটনাস্থলে নিলয়ের মর্মান্তিক মৃত্যু ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক হাসপাতালে পাঠায়।
মাধবপুর থানার পরিদর্শক তদন্ত কামরুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Related News
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।Read More



Comments are Closed