Main Menu

সিলেটের ছয় আসনে ১৫ প্রার্থীর মনোনয়ন বাতিল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সিলেটের ছয়টি সংসদীয় আসনে মোট মনোনয়ন জমা দিয়েছিলেন ৬৭ জন প্রার্থী। এর মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বিভিন্ন ত্রুটির কারণে ১৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। এর মধ্যে সিলেট-১ ও সিলেট-৪ আসনে একজন করে, সিলেট-২ ও সিলেট-৩ আসনে ৩ জন করে, সিলেট-৫ আসনে ৫ জন এবং সিলেট-৬ আসনে ২ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। সিলেটের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বাতিল করেন।

সিলেট-১ আসনে মুসলিম লীগের আনোয়ার উদ্দিন বোরহানাবাদী, সিলেট-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মো: মুহিবুর রহমান, ড. এনামুল হক সর্দার ও আব্দুর রব মল্লিক, সিলেট-৩ আসনে বিএনপির ধানের শীষের কাইয়ুম চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী জুনায়েদ মোহাম্মদ, মো. আব্দুল ওদুদ, সিলেট-৪ আসনে জাতীয় পার্টির এম ইসমাইল আলী আশিক, সিলেট-৫ আসনে জাতীয় পার্টির বর্তমান এমপি সেলিম উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী ফয়জুল মুনির চৌধুরী, ইসলামী আন্দোলনের নুরুল আমিন, স্বতন্ত্র প্রার্থী ড. আহমদ আল ওয়ালী, ইসলামী ঐক্যজোট (আইওজে) প্রার্থী এমএ মতিন চৌধুরী, সিলেট-৬ আসনে সেলিম উদ্দিন ও ২০ দলীয় জোটের স্বতন্ত্র জাহাঙ্গীর হোসেন মিলুর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

তবে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা চাইলে এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। আর যাদের মনোনয়নপত্র গৃহিত হয়েছে তারা চাইলে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারে সুযোগ পাবেন। নির্বাচন কমিশন ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর ৩০ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Share





Related News

Comments are Closed