গভীর রাতে এহিয়া চৌধুরীর গাড়িতে দুর্বৃক্তদের গুলি
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি : সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের বর্তমান এমপি, কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মহাজোটের প্রার্থী ইয়াহইয়া চৌধুরী এহিয়ার গাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত সাড়ে ১২ টার দিকে ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউপির বুরুঙ্গা ইকবাল আহমদ উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এমপির গাড়িতে হামলার পর দুর্বৃত্তরা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। এসময় এমপি এহিয়া চৌধুরী তাঁর ব্যক্তিগত রিভলবার দিয়ে দুর্বৃত্তদের লক্ষ্য করে পাল্টা ১০ রাউন্ড গুলি ছুড়েন। হামলার ঘটনায় এমপি অক্ষত থাকলেও তাকে বহনকারী জিপ গাড়িটি (ঢাকা-মেট্রো-ঘ-১১-০৫৩১) ক্ষতিগ্রস্থ হয়েছে। এ ঘটনায় ওই রাতেই এমপির ব্যক্তিগত সহকারি আবুু বক্কর বাদী হয়ে ওসমানীনগর থানায় জিডি এন্টি করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এমপি এহিয়া চৌধুরীর ব্যক্তিগত সহকারী আবু বক্কর সাংবাদিকদের বলেন, শনিবার রাতে ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মখদ্দুছ মিয়ার বাড়ি থেকে রাত সাড়ে ১২টার দিকে এমপির ব্যক্তিগত গাড়িযোগে সিলেট শহরে ফিরছিলেন এমপি এহিয়া চৌধুরী। বুরুঙ্গা ইকবাল আহমদ উচ্চ বিদ্যালয়ের সামনে আসামাত্রই ৪-৫ অজ্ঞাতনামা দুর্বৃত্ত তাদের গাড়িতে হামলা চালায় ও বিকট শব্দ হয়। এসময় এহিয়া চৌধুরীকে বহণকারী গাড়ির সামনের কাঁচ ভেঙে যায়। ঘটনার পর পর দুর্বৃত্তরা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যাচ্ছে দেখে এমপি গাড়ি থেকে নেমে তাঁর ব্যক্তিগত রিভলবার দিয়ে ১০ রাউন্ড গুলি ছুড়েন। সঙ্গে সঙ্গে বিষয়টি তিনি থানা পুলিশকে অবহিত করেন। পরে ঘটনাস্থলে পুলিশ ছুটে আসে।
এমপির গাড়িতে হামলার ঘটনায় থানায় জিডি এন্টি দায়েরের সত্যতা স্বীকার করে ওসমানীনগর থানার ওসি এসএম আল মামুন বলেন, দুর্বৃত্তরা এমপি এহিয়া চৌধুরীর গাড়িতে হামলা করেছে। তিনি অক্ষত আছেন গাড়ির সামনের কিছু কাঁচ ভেঙে গেছে। এমপি নিজের আত্মরক্ষার্থে তিনি তাঁর ব্যক্তিগত রিভলবার থেকে ১০ রাউন্ড গুলি ছুড়েছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।
Related News
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More



Comments are Closed