Main Menu

ওসমানীনগরে ছুরিকাঘাতে ছাত্রলীগকর্মী আহত

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি: ওসমানীনগরে কলেজ ছাত্রলীগকর্মী বহিরাগত ছাত্রলীগকর্মীর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে তাজপুর ডিগ্রি কলেজের গেইটের সামনে এ ঘটনাটি ঘটে।

আহত খলিলুর হরমান তানিম তাজপুর ডিগ্রি কলেজের এইচ এসসি ১ম বর্ষের শিক্ষার্থী। সে উপজেলার তাজপুর ইউনিয়নের রঙ্গিয়া গ্রামের আব্দুল খালিকের পুত্র।

প্রত্যক্ষদর্শী ও তানিমের পরিবার সুত্রে জানা যায়, ফেইসবুকের কমেন্টসকে কেন্দ্র করে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাজপুর ডিগ্রি কলেজের সামনে বহিরাগত ছাত্রলীগকর্মী একই ইউনিয়নের কাদিপুর গ্রামের শাখাওয়াত হোসেনের পুত্র জাহেদ আহমদ খলিলুর হরমান তানিমকে দাড়ালো চাকু দিয়ে আঘাত করে। তানিমকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তানিমের শরীরে দাড়ালো অস্ত্রের ৩টি জখম ও মাথায় একটি কুপ রয়েছে। তার শরীরে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় এক ব্যাগ রক্ত দেয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে পরিবেশ শান্ত হয়।এ ব্যাপারে তানিমের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

তানিমের চাচা আফজল আহমদ জানান, আমার ভাতিজা তানিম কলেজ থেকে বের হওয়ার সময় অতর্কিতভাবে হামলা করে কাদিপুরের জাহেদ আহমদ। তার শরীরে মারাত্মক ৩টি জখম ও মাথায় ১টি কুপ রয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।

ওসমানীনগর থানার ওসি এস এম আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলন, অপরাধীকে আটক করার জন্য আমরা তৎপর রয়েছি।

Share





Related News

Comments are Closed