Main Menu

সৈয়দপুরে নৌকার প্রার্থী দেয়ার দাবিতে ধর্মঘট পালন

মো রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে নৌকা মার্কার প্রার্থী দেয়ার দাবিতে সকল ব্যবসা প্রতিষ্ঠানে ১ ঘন্টা বন্ধ রেখে ধর্মঘট পালিত হয়েছে।

উপজেলা ও পৌর আওয়ামীলীগের উদ্যোগে পূর্ব ঘোষিত এ কর্মসূচী ১ ডিসেম্বর শনিবার দুপুর ১টা থেকে ২ টা পর্যন্ত পালন করা হয়।

ধর্মঘট চলাকালে সৈয়দপুর শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনসমুহের নেতাকর্মীবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, এ আসনে নৌকা তথা আওয়ামীলীগের মনোনয়ন প্রার্থী সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আখতার হোসেন বাদল, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, যুবলীগ নেতা মহসিনুল হক মহসিন, স্বেচ্ছাসেবকলীগ নেতা এনএমওআর রতন, মোফাজ্জল হোসেন চৌধুরী, মিজানুর রহমান লিটন প্রমুখ।

উল্লেখ্য, নীলফামারী-৪ আসনে নৌকা তথা আওয়ামীলীগের প্রার্থী দেয়ার দাবিতে স্থানীয় আওয়ামীলীগের উদ্যোগে গত ২৭ নভেম্বর কাফনের কাপড় পড়ে সৈয়দপুর বাস টার্মিনালে সড়ক অবরোধ, অনশন, মানববন্ধন, ২৮ নভেম্বর সৈয়দপুর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, ৩০ নভেম্বর আওয়ামীলীগ অফিসে সংবাদ সম্মেলন কর্মসূচী পালন করা হয়েছে। একইভাবে কিশোরগঞ্জ উপজেলাতেও বিগত কয়েকদিন ধরে নানা কর্মসূচী পালন করছে স্থানীয় আওয়ামীলীগ ও শ্রমিকলীগ। এরই অংশ হিসেবে সর্বশেষ ১ ডিসেম্বর ধর্মঘট পালন করা হলো।

Share





Related News

Comments are Closed