Main Menu

প্রেমিকার সামনে ট্রেনের নিচে ঝাঁপিয়ে প্রেমিকের আত্মহত্যা!

বৈমাখী নিউজ ২৪ ডটকম: প্রেমিকার সামনে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক প্রেমিক। বুধবার দুপুরে সিলেট রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সজিব মিয়া (২০)। সে নরসিংদীর পলাশপুর থানার ঘোড়াশাল চরপাড়ার আমজাদ হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সজিব সিলেটে এসে জৈন্তাপুর উপজেলার বাসিন্দা তার প্রেমিকার সাথে দেখা করে। বুধবার সকালে তারা দুজন সিলেট রেলওয়ে স্টেশনের ১নং প্লাটফর্মের যাত্রী ছাউনির বেঞ্চে বসে গল্প করছিল। দুপুর ১২টা ৪০ মিনিটে সিলেট থেকে ঢাকার উদ্দেশে সুরমা মেইল ৩নং প্লেটফর্ম থেকে ছেড়ে যাওয়ার সময় প্রেমিক সজিব চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেয়। খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ সজিবের দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

সজিবের প্রেমিকা কান্নাজড়িত কণ্ঠে পুলিশকে জানায়, সে সজিবকে প্রাণপণে আটকানোর চেষ্টা করেও বাঁচাতে পারেনি। সে আরো জানায়, আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েই তার সাথে দেখা করতে সজিব সিলেটে আসে। আত্মহত্যা না করতে তাকে বহুবার বলেছে সে। কিন্তু সজিব সত্যিই এমনটা করবে তা কখনো ভাবেনি।

সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্যা আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। ছেলের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Share





Related News

Comments are Closed