সিলেটে তেলাওয়াত সম্মেলন শুরু বৃহস্পতিবার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরীর উদ্যোগে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে দুদিন ব্যাপী বিশ্বসেরা হাফিজ-ক্বারীদের সংবর্ধনা ও তেলাওয়াত সম্মেলন ২৯ ও ৩০ নভেম্বর বৃহস্পতি ও শুক্রবার অনুষ্ঠিত হবে।
তেলাওয়াত সম্মেলনে বিগত বছরগুলোর ন্যায় এবারো আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সেরা হাফিজ/ক্বারীগণ উপস্থিত থেকে তেলাওয়াত করবে হাফিজ মোঃ জাকারিয়া, হাফিজ তরিকুল ইসলাম, হাফিজ আব্দুল্লাহ আল মামুন, হাফিজ সাআদ সুরাইল, হাফিজ আবু রায়হান, হাফিজ সাইফুর রহমান ত্বাকি, হাফিজ ক্বারী ওসমান গণি, হাফিজ হুসাইন আহমদ, হাফিজ শিহাব উল্লাহ, হাফিজ নজির উল্লাহ, হাফিজ আব্দুল আখের। এছাড়াও সিলেট জেলা, বিভাগ ও দেশসেরা ক্ষুদে হাফিজগণ তেলাওয়াতে অংশ গ্রহণ করবেন। সিলেট জেলার প্রতিটি হিফজ মাদরাসা থেকে দু’জন করে সেরা হাফিজকে তেলাওয়াতের সুযোগ দেয়া হবে।
সম্মেলনে সিলেটের শীর্ষ উলামায়ে কেরামগণ বিভিন্ন অধিবেশনে যথাক্রমে সভাপতিত্ব করবেন শায়খুল হাদীস মকদ্দছ আলী, শায়খুল হাদীস মোহাম্মদ বিন ইদ্রিস, মাওলানা শায়েখ জিয়া উদ্দিন, শায়খুল হাদীস মুহিব্বুল হক গাছবাড়ী, শায়খুল হাদীস আউলিয়া হুসাইন, শায়খুল হাদীস মুজিবুর রহমান, মাওলানা শায়েখ মুহিউল ইসলাম বুরহান, শায়খুল হাদীস আব্দুস সালাম, মাওলানা হাবীব আহমদ শিহাব প্রমুখ।
তেলাওয়াত সম্মেলন সফলের লক্ষ্যে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব ও সেক্রেটারী মাওলানা সিরাজুল ইসলাম। বিজ্ঞপ্তি
Related News
রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে
ধর্ম ডেস্ক: ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। রোববার (১৩ সেপ্টেম্বর)Read More
তাবলিগ জামাতের উভয় পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাওলানা মছব্বিরের
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন বিশ্ব ইজতেমা উপলক্ষে তাবলীগ জামাতের উভয় পক্ষকে সমঝোতার মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ারRead More



Comments are Closed