Main Menu

জাফলংয়ে দুই প্রতিষ্টানকে দেড় লাখ টাকা জরিমানা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্র জাফলংয়ে ভ্রাম্যমাণ আদালতের ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (২৬ নভেম্বর) দুপুরে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পালের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জাফলংয়ের বল্লাঘাট পিকনিক স্পট এলাকার প্রিমা এন্ড খিজির ষ্টোর ও ইউসুব এন্টারপ্রাইজ নামক দুটি প্রতিষ্ঠান থেকে নকল প্রসাধনী সামগ্রী মজুত রাখা ও বিক্রয় করার অপরাধে দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া আরো কয়েকটি দোকান থেকে নকল ও মেয়াদোত্তীর্ণ প্রায় ৩ লাখ টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের নকল প্রসাধনী সামগ্রী উদ্ধার করে তা ধ্বংস করা হয়েছে। এ সময় টুরিস্ট পুলিশ জাফলং জোনের ওসি দেবাংশু দেসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে গোয়াইনঘাটের ইউএনও বিশ্বজিত কুমার পাল বলেন, “পর্যটন কেন্দ্র জাফলং ভ্রমণে এসে কোন পর্যটক যাতে ভেজাল প্রসাধনী কিনে প্রতারিত না হয় সে লক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এই পর্যটন কেন্দ্রকে শতভাগ ভেজাল পণ্য সামগ্রী মুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

Share





Related News

Comments are Closed