Main Menu

জগন্নাথপুরে বিএনপি ও অঙ্গ সংগঠনের মতবিনিময়

জগন্নাথপুর সংবাদদাতা: যুক্তরাজ্য বিএনপির কোষাধ্যক্ষ এম এ ছাত্তারকে সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে এক মতবিনিময় সভা সোমবার দুপুর ১২টায় জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে পূর্ব পাগলা বাজারের চিকারকান্দির একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
দক্ষিণ সুনামগগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি ফখরুদ্দিন কনু শাহ এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আবুল নাঈম কাসেমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক এম এ কয়েস।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ মাহফুজুল করিম, সুনামগঞ্জ জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক শাহ মহসিন মামুর, সিলেট সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ, সাবেক সিনিয়র সদস্য রুনু আহমদ, সুনামগঞ্জ জেলা ছাত্রদল নেতা রুয়েল মিয়া, যুবদল মোশাররফ হোসেন হেলাল, ৬নং রানীগঞ্জ ইউপি ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুজ্জামান বাদশা। শুভেচ্ছা বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ছাত্রদল নেতা এইচ এম নাসির ও তালুকদার মঈনুল হাসান।
বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি নেতা আব্দুল হাশিম, তেরা মিয়া, মুক্তার আলী, শমছু মিয়া, ওয়াতির আলী, হোসেন মিয়া, সৌদিআরব বিএনপি নেতা সোনাহর আলী, কমর আলী, উপজেলা যুবদল নেতা মামুন হুমায়ুন, সিবলু মিয়া, মুজাক্কির, মাছুম আহমদ, জগন্নাথপুর উপজেলা ছাত্রদল নেতা জয়নুল হক জয়, আবু জাফর, সোহেল মিয়া, রুহুল মিয়া, সায়াদ মিয়া, সাবুল মিয়া, আমজদ আলী, আতিকুর রহমান, শামিম মিয়া, আবু সালেক, মুত্তাকিন, ফয়সল আহমদ অনিক, উপজেলা ছাত্রদল নেতা এহিয়া রেজা, নিজাম উদ্দিন, লায়েক প্রমুখ।

Share





Related News

Comments are Closed